News Flash

  • Home
  • খেলা
  • আইপিএলের মধ্যেই সচিন তেন্ডুলকরের পূর্ণাবয়ব মূর্তি বসছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে
Image

আইপিএলের মধ্যেই সচিন তেন্ডুলকরের পূর্ণাবয়ব মূর্তি বসছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে

মুম্বই, ২৯ মার্চ (হি.স.): সচিন তেন্ডুলকরের জন্মদিন ২৪ এপ্রিল। আইপিএলের মাস। ২৪ তারিখে মাস্টার ব্লাস্টারের ৫০ তম জন্মদিন। তাঁর এই জন্মদিনে এবার তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২০১৩ সালে এই স্টেডিয়ামেই সচিন খেলেছিলেন তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ। এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই রয়েছে সচিনের নামে একটি স্ট্যান্ড। এবার এই স্টেডিয়ামেই বসবে তাঁর মূর্তি। তবে এই প্রথম ঐতিহ্যশালী এই স্টেডিয়ামে বসবে কারও মূর্তি।

এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২ এপ্রিল রয়েছে আইপিএলের পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের খেলা। তার পরদিনই এই স্টেডিয়ামে সচিনের মূর্তি বসানোর প্রস্তুতি চলছে, জানিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে বলেন, ভারতীয় ক্রিকেটের প্রতি সচিন তেন্ডুলকরের অবদানকে কুর্নিশ জানাতেই এই স্টেডিয়ামে তাঁর মূর্তিই প্রথম বসানো হচ্ছে। এ ব্যাপারে সচিন সম্মতিও জানিয়েছেন বলে জানিয়েছেন মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি।

Releated Posts

‘মা আমার জন্য চুরমা ও ক্ষীর পাঠিয়েছিলেন’, এশিয়ান গেমসের সোনার পর দেশি স্বাদে মজলেন সুজিত

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জয়ের পর ওজন কমানোর কঠোর ডায়েট থেকে…

ByByNews Desk Oct 7, 2026

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top