News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…ঘুষের টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে ধৃত শিলচরের ভূবাসন দফতরের পাটোয়ারি
Image

আপডেট…ঘুষের টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে ধৃত শিলচরের ভূবাসন দফতরের পাটোয়ারি

শিলচর (অসম), ২৮ মার্চ (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরে ঘুষের টাকা নিতে গিয়ে ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন অধিকরণের আধিকারিকদের হাতে ধৃত জনৈক সরকারি কর্মচারী।

আজ মঙ্গলবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাছাড় জেলা সদর শিলচরে অবস্থিত ভূবাসন (সেটেলমেন্ট) দফতরে কর্মরত মিসবাহ উদ্দিন লস্কর নামের পাটোয়ারিকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেছেন ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন অধিকরণের আধিকারিকরা। জন্য জনৈক ব্যক্তি একটি জমির নামজারির জন্য শিলচরের ভূবাসন দফতরে আবেদন জানিয়েছিলেন।

কিন্তু মাসের পর মাস যায়, নানা অজুহাতে তাঁর জমির নামজারি হচ্ছিল না। এক সময় ওই ব্যক্তির কাছে তিন হাজার টাকা দাবি করে বসেন পাটোয়ারি মিসবাহ উদ্দিন। ঘুষের টাকা দিতে অপারগ ভুক্তভোগী ব্যক্তি দ্বারস্থ হন ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন অধিকরণের। তাঁর অভিযোগের ভিত্তিতে ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন দফতরের আধিকারিকরা পাটোয়ারিকে হাতেনাতে ধরতে ছক কষেন। ছক অনুযায়ী আজ পাতা ফাঁদে পড়েন কাছাড় জেলার সোনাই এলাকার বাসিন্দা সরকারি কর্মচারী মিসবাহ উদ্দিন লস্কর।

Releated Posts

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026

মণিপুরে ২৬ দিন ধরে তল্লাশি চললেও এখনও নিখোঁজ ২০ নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্য

ইম্ফল, ৭ জুন (আইএএনএস): মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অপহৃত বলে অভিযোগ ওঠা নাগা ও কুকি সম্প্রদায়ের…

ByByNews Desk Jun 7, 2026

অসমে আসছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, চালু হবে ‘ব্লু ভ্যালিজ’ ক্লাস্টার উদ্যোগ

গুয়াহাটি, ৭ জুন (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ৮ ও ৯ জুন দু’দিনের সফরে…

ByByNews Desk Jun 7, 2026
Scroll to Top