News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে পাচারকালে ছয়টি মহিষ ও  বাইক উদ্ধার
Image

বাংলাদেশে পাচারকালে ছয়টি মহিষ ও  বাইক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷  সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের শীতঘুমে রেখে  সীমান্ত এলাকা থেকে এক পাচারকারী সহ ৬টি মহিষ ও ৬টি বাইক উদ্ধার করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ৷ পুলিশ সূত্রে খবর রবিবার গভীর রাতে পুলিশের কাছে গোপন সূত্রে  খবর আসে৷ সেই মোতাবেক কালাগাঙ্গেরপাড় বিস্তর গ্রাম এলাকায় পুলিশ ওৎ পেতে বসে৷ অসম ত্রিপুরা থেকে চুরি করা প্রায় ৫০টি মহিশ দুরাজ্যের পাচারকারী ইন্দো-বাংলা সীমান্তের  পিয়ারাছড়া দিয়ে বাংলাদেশ মোটা অংকের বিনিময়ে পাচার করবে৷ পাচারকারীদের আটক করতে পুলিশ তৎপর হওয়ায় পর মহিষ নিয়ে এলাকায় গা ঢাকা দেয় চোরাকারবারীরা৷ অবশেষে সাহিদুল মিয়া নামে এক  পাচারকারীকে আটক করে৷ ছয়টি মহিষ ও ছয়টি বাইক উদ্ধার করে পুলিশ কদমতলা থানায় নিয়ে আসে পুলিশ৷ অপরদিকে প্রশ্ণ উঠছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে৷ তারকপুর ও রানীবাড়িতে দুটি ক্যাম্প থাকা সত্ত্বেও কি করে পাচারকারীরা এত বৃহৎ পরিমাণ গবাদি পশু পিয়ারাছড়াকে করিডোর করে বাংলাদেশে পাচার করতে সক্ষম হচ্ছে ? অথচ ওই এলাকা দিয়ে দিনের বেলা একজন সাধারণ নাগরিক চলাচল করতে হলে বহু প্রশ্ণের সম্মুখীন হতে হয়৷

Releated Posts

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top