নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ কল্যানপুরের দ্বারিকাপুরে দিলীপ শুক্লদাস খুনের ঘটনায় আরো দুই অভিযুক্ত মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে৷দুই অভিযুক্তকেই আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে৷এ নিয়ে উক্ত মামলার পাঁচ অভিযুক্তের মধ্যে চারজনই এখন জেল হাজতে৷অপর এক অভিযুক্ত এখনো পুলিশের জালে উঠেনি৷
উল্লেখ্য ,বিধানসভা নির্বাচনের দুই দিন পর গত ১৮ই ফেব্রুয়ারী রাতে কল্যানপুর থানাধীন দ্বারিকাপুরের দিলীপ শুক্লদাস( ৫০) নৃশংসভাবে খুন হন৷ রাত প্রায় এগারোটা নাগাদ দ্বারিকাপুর এলাকার দিলীপ শুক্ল দাসের সাথে এলাকার প্রধান কৃষ্ণ কমল দাসের সাথে কোন পূর্বের শত্রুতার জের ধরে এক বিষয় নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়৷ কৃষ্ণ কমল দাসের বাড়িতে পরবর্তী সময় উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে যে এলাকার প্রধান কৃষ্ণ কমল দাস দিলীপ শুক্ল দাসের মাথায় কাঠের পাইল দিয়ে আঘাত করে৷এতে গুরুতর ভাবে রক্তাক্ত হয় দিলীপ শুক্ল দাস৷পরদিন ১৯শে মার্চ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷দ্বারিকাপুর পঞ্চায়েতের শাসকদলীয় প্রধান কৃষ্ণ কমল দাসের নেতৃত্বেই দিলীপ শুক্লদাসকে খুন করা হয় বলে অভিযোগ৷নিহতের ভাই উত্তম শুক্লদাসের লিখিত অভিযোগমূলে পুলিশ অভিযুক্ত পঞ্চায়েত প্রধান কৃষ্ণ কমল দাস (৪৬) ও সরোজ দাস( ৩৫) কে সাথে সাথেই গ্রেপ্তার করে৷আদালত থেকে দুজনেই এখন আপাততঃ জেল হাজতে রয়েছে৷খুনের ঘটনায় অপর দুই অভিযুক্ত তাপস দাস( ৩৫)ও অনুপ দাস(৩৩) মঙ্গলবার খোয়াই আদালতে আত্মসমর্পণ করে৷আদালত থেকে এদের দুজনকেও আট দিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷আগামী ৫ই এপ্রিল তারিখে এদের ফের আদালতে তোলা হবে বলে জানা গেছে৷মোট অভিযুক্ত পাঁচ জনের মধ্যে চারজনই এখন জেল হাজতে৷পঞ্চায়েত প্রধান কৃষ্ণ কমল দাস সহ চারজনের বাড়ীই দ্বারিকাপুর৷

দ্বারিকাপুরের দিলীপ শুক্লদাস খুনের মামলায় দুই অভিযুক্তের আদালতে আত্মসমর্পণ
Tags:
Releated Posts
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…


















