News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্বারিকাপুরের দিলীপ শুক্লদাস খুনের মামলায় দুই অভিযুক্তের আদালতে আত্মসমর্পণ
Image

দ্বারিকাপুরের দিলীপ শুক্লদাস খুনের মামলায় দুই অভিযুক্তের আদালতে আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷  কল্যানপুরের দ্বারিকাপুরে দিলীপ শুক্লদাস খুনের ঘটনায় আরো দুই অভিযুক্ত মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে৷দুই অভিযুক্তকেই আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে৷এ নিয়ে উক্ত মামলার পাঁচ অভিযুক্তের মধ্যে চারজনই এখন জেল হাজতে৷অপর এক অভিযুক্ত এখনো পুলিশের জালে উঠেনি৷
উল্লেখ্য ,বিধানসভা নির্বাচনের দুই দিন পর গত ১৮ই ফেব্রুয়ারী রাতে কল্যানপুর থানাধীন দ্বারিকাপুরের দিলীপ শুক্লদাস( ৫০) নৃশংসভাবে খুন হন৷ রাত প্রায় এগারোটা নাগাদ দ্বারিকাপুর এলাকার দিলীপ শুক্ল দাসের সাথে এলাকার প্রধান কৃষ্ণ কমল দাসের সাথে কোন পূর্বের শত্রুতার জের ধরে এক বিষয় নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়৷ কৃষ্ণ কমল দাসের বাড়িতে পরবর্তী সময় উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে যে এলাকার প্রধান কৃষ্ণ কমল দাস দিলীপ শুক্ল দাসের মাথায় কাঠের পাইল দিয়ে আঘাত করে৷এতে গুরুতর ভাবে রক্তাক্ত হয় দিলীপ শুক্ল দাস৷পরদিন ১৯শে মার্চ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷দ্বারিকাপুর পঞ্চায়েতের শাসকদলীয় প্রধান কৃষ্ণ কমল দাসের নেতৃত্বেই দিলীপ শুক্লদাসকে খুন করা হয় বলে অভিযোগ৷নিহতের ভাই উত্তম শুক্লদাসের লিখিত অভিযোগমূলে পুলিশ অভিযুক্ত পঞ্চায়েত প্রধান কৃষ্ণ কমল দাস (৪৬) ও সরোজ দাস( ৩৫) কে সাথে সাথেই গ্রেপ্তার করে৷আদালত থেকে দুজনেই এখন আপাততঃ জেল হাজতে রয়েছে৷খুনের ঘটনায় অপর দুই অভিযুক্ত তাপস দাস( ৩৫)ও অনুপ দাস(৩৩) মঙ্গলবার খোয়াই আদালতে আত্মসমর্পণ করে৷আদালত থেকে এদের দুজনকেও আট দিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷আগামী ৫ই এপ্রিল তারিখে এদের ফের আদালতে তোলা হবে বলে জানা গেছে৷মোট অভিযুক্ত পাঁচ জনের মধ্যে চারজনই এখন জেল হাজতে৷পঞ্চায়েত প্রধান কৃষ্ণ কমল দাস সহ চারজনের বাড়ীই দ্বারিকাপুর৷

Releated Posts

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026

সাব্রুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার দাবিকে ঘিরে একাধিক প্রশ্ন

সাব্রুম, ২০ আগস্ট: সাব্রুম মহকুমার পূর্ব হরিণা ২ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 20, 2026

শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকবিরোধী অভিযান, একাধিক দোকানে জরিমানা

আগরতলা, ২০ আগস্ট: শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জিরানিয়ার এনআইটি-সহ বিভিন্ন এলাকায় তামাকবিরোধী অভিযান চালানো…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top