News Flash

  • Home
  • বিদেশ
  • প্রবল বিক্ষোভের মুখে পিছু হঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী, স্থগিত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিল
Image

প্রবল বিক্ষোভের মুখে পিছু হঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী, স্থগিত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিল

জেরুজালেম, ২৮ মার্চ (হি. স.) : দেশজুড়ে আছড়ে পড়েছিল বিক্ষোভের ঢেউ। পরিস্থিতি বেগতিক দেখে প্রবল বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পিছু হঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিল সংসদের আগামী অধিবেশন পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। আর ওই ঘোষণার পরেই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে দেশের বড় শ্রমিক সংগৃটনগুলি।

বিচার বিভাগের ক্ষমতা খর্ব করতে বিশেষ উদ্যোগী হয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নতুন বিল এনে দেশের সর্বোচ্চ আদালতের রায় বদলে দেওয়ার অধিকার সংসদের হাতে তুলে দিতে চেয়েছিলেন।ওই সিদ্ধান্তের প্রতিবাদেই দেশজুড়ে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছিল। কার্যত অচল হওয়ার মুখে দাঁড়িয়েছিল দেশ। সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে কূটনীতিবিদরা সামিল হয়েছিলেন ধর্মঘটে। বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত বিলের বিরোধিতা করায় প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। তাতে পরিস্তিতি আরও জটিল হয়ে ওঠে।

শেষ পর্যন্ত সোমবার সকালেই প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সংসদের অধিবেশন স্থগিত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রীকে। আর ওই নির্দেশের পরেই তড়িঘড়ি বিচার বিভাগ সংক্রান্ত বিল স্থগিত রাখার কথা ঘোষণা করেন নেতানিয়াহু। যদিও প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে এখনও অনড় বিক্ষোভকারীরা।-

Releated Posts

বাংলাদেশ-নেপাল অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিনোদ চৌধুরী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Apr 5, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন পথে, নিরাপত্তা-যোগাযোগ-গোয়েন্দা সহযোগিতায় জোর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, যেখানে নিরাপত্তা,…

ByByNews Desk Apr 4, 2026

বালুচিস্তানে আরও এক ছাত্রের মৃতদেহ উদ্ধার, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার সংগঠনের

কোয়েটা, ৪ এপ্রিল(আইএএনএস): পাকিস্তানের বালুচিস্তানে আরও এক বালুচ ছাত্রকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠল একটি মানবাধিকার…

ByByNews Desk Apr 4, 2026

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ২ শিশু, আহত প্রায় ৩০: তালিবান দাবি

কাবুল, ৩ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top