News Flash

  • Home
  • দেশ
  • ‘মহার্ঘ অলঙ্কার বাকস্বাধীনতা’, বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস
Image

‘মহার্ঘ অলঙ্কার বাকস্বাধীনতা’, বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস

কলকাতা, ২৬ মার্চ (হি.স.) : বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করলেন প্রশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস । তাঁর মতে, বাকস্বাধীনতা ভারতের মহার্ঘ অলঙ্কার। তার সঙ্গে আপোস করা উচিত নয়।

রবিবার সকালে কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাকস্বাধীনতার সঙ্গে কোনও রকম আপোস হওয়া উচিত নয়।’’ যদিও এর সঙ্গে কোনওরকম রাজনৈতিক সংযোগ নেই বলেই দাবি তাঁর ঘনিষ্ঠ মহলের। এমনকী তাঁকে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান।

রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে বাকস্বাধীনতা নিয়ে আনন্দ বোসের এই বক্তব্য গণতন্ত্রকে আরও মজবুত করার বার্তা হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। কারও নাম না করলেও তাঁর বক্তব্যের আসল টার্গেট যে সাম্প্রতিক পরিস্থিতি, তা স্পষ্ট বলেই মত অনেকের।

Releated Posts

সোনিয়া-রাহুল কীভাবে ‘বন্দে মাতরম’-এর তাৎপর্য বুঝবেন: বিজেপি

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের কর্মসমিতি দলীয় কর্মসূচিতে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়ার পুরনো…

ByByNews Desk Aug 20, 2026

ভারতের ‘মহাসাগর’ ও জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’-এর ঘনিষ্ঠ সমন্বয় এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: রাজনাথ

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ভারতের ‘মহাসাগর’ দৃষ্টিভঙ্গি এবং জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ উদ্যোগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এখন…

ByByNews Desk Aug 20, 2026

রাহুলের নেতৃত্বে কংগ্রেস জোরালোভাবে তোষণের রাজনীতি করছে: ‘বন্দে মাতরম’ নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের ‘চরম তোষণের রাজনীতি’র তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 20, 2026

রাহুল গান্ধীর পুনে সফর: কংগ্রেসের স্থানীয় ইউনিটের অভ্যন্তরীণ ঐক্যের অগ্নিপরীক্ষা

মুম্বই, ২০ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলির অন্যতম পুনে ইউনিটে সাংগঠনিক শক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আগামী ২২…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top