News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে বামফ্রন্টও
Image

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে বামফ্রন্টও

কলকাতা, ২৪ মার্চ (হি স)। এবার রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি নিল বামফ্রন্টও। শুক্রবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিকদের জানান, ২৮ এবং ৩০ মার্চ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে জেলায় জেলায় ধর্ণা দেবেন বামফ্রন্টের কর্মীরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ এবং ৩০ মার্চ একই বিষয়ে টানা ৪৮ ঘণ্টা অবস্থানে বসছেন কলকাতায় বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে। ওই দু’দিন জেলায় জেলায় প্রতিটি ব্লকেও দলীয় কর্মীদের ধর্নায় বসার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। কাকতালীয় ভাবে ২৯ মার্চই কলকাতায় কেন্দ্রীয় মিছিলের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট।

মৌলালির রামলীলা ময়দান থেকে সেদিন ওই মিছিল যাবে ধর্মতলায় লেনিন মূর্তি পর্যন্ত। বিমান বসু এ কথা জানিয়ে বলেন, আমরা বাম জমানাতেও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আন্দোলন করেছি। দিল্লিতে দরবার করেছি। তৃণমূল জমানাতেও সেই বঞ্চনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমরা বারবার রাজ্য সরকারকে বলছি আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। কিন্তু আজ পর্যন্ত তৃণমূল সরকার সেই শ্বেতপত্র প্রকাশ করে উঠতে পারেনি।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top