News Flash

Image

নাশকতার আগুনে পুড়লো  গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷  খোয়াই থানাধীন ধলাবিল এলাকায় নাশকতার আগুনে পুড়ল বিজেপি সমর্থকের গাড়ি৷ ঘটনা বৃহস্পতিবার রাতে খোয়াই থানাধীন ধলাবিল এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় যে, বৃহস্পতিবার রাতে  বামগ্রেস সমর্থিত  দুষৃকতিকারীরা  সত্যেন্দ করের বাড়িতে ঢুকে উনার বালুর গাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ আগুনের লেলিহান দেখে সত্যেন্দ্র এবং তার পরিবারের লোকরা ঘুম থেকে উঠে পড়ে এবং আগুন দেখে পরিবারের সকলে মিলে আত্মচিৎকার শুরু করে, চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে  আসে এবং সকলে মিলে আগুন আনার চেষ্টা করে৷শেষে সকলের  সম্মলিত  প্রচেষ্টায় আগুন  আয়ত্তে আনা হয়৷ উল্লেখ্য গাড়ির মালিক হচ্ছেন মতি নারায়ণ দেব৷ দীর্ঘ বর্ষর ধরে  সত্যেন্দ কর মতিদেবের গাড়ি চালিয়ে পরিবার-পরিজনদের প্রতিপালন করে যাচ্ছিলেন৷ জানা গেছে সত্যেন্দ্র  কর একজন কট্টর বিজেপি সমর্থক৷ নির্বাচন এবং ভোট গণনার পর উনার বাড়িতে কোন হামলা  হজ্জতি হয়নি৷ কিন্তু গতকাল রাতের ঘটনায় উনি মানসিক দিক দিয়ে প্রচন্ডভাবে ভেঙ্গে পড়েছেন৷ ঘটনার পর রাতে শাসকদলের স্থানীয় নেতৃত্বরা উনার বাড়িতে ছুটে যান  এবং ঘটনা প্রত্যক্ষ করার পর শাসক দলীয় স্থানীয় নেতৃত্বরা দুষৃকতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উনাকে আশ্বস্ত করেন৷ যদিও এই বিষয় নিয়ে এখন অব্দি থানায় কোন অভিযোগ দায়ের হয়নি৷

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top