News Flash

Image

শিলচরে ১৫ কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার ১

শিলচর (অসম), ২৩ মার্চ (হি.স.) : নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত । বৃহস্পতিবার মাদক বিরোধী অভিযানে আরোও এক সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ । শিলচর শহর এলাকা থেকে ১৫ কোটি টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ।

সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এম জেড- ০১ইউ- ৭৩৫০ নম্বরের এক ডাস্টার গাড়ি থেকে ১৫ টি প্যাকেটে দেড় লক্ষ ইয়াবা টেবলেট সহ মিজোরামের আইজলের বাসিন্দা লালসাম ওয়ালাম নামের পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরে কাছাড় জেলা পুলিশ সুপার নুমাল মাহাতো বলেন, গাড়িটির গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় এই বৃহৎ পরিমাণ নেশা জাতীয় টেবলেট গুলি । তিনি জানান, পুলিশের হাতে আটক মিজোরামের আইজলের বাসিন্দা যুবক এর আগে একবার মাদক মামলা গ্রেফতার হয়েছিল । মিজোরাম চামপাই জেলা থেকে সংগ্রহ করা ইয়াবা ট্যাবলেট গুলি শিলচর শহরে রেখে বহিঃরাজ্য সরবরাহের পরিকল্পনা ছিল বলে জানান তিনি ।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top