News Flash

  • Home
  • খেলা
  • সদরের ক্ষুদে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচে প্রতিভার পরিচয়
Image

সদরের ক্ষুদে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচে প্রতিভার পরিচয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।। সদরের খুদে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। বোলাররা নিজেদের প্রতিভা কিছুটা ফুটিয়ে তুললেও কার্যত ব্যাটার্সরাও নৈপুণ্য দেখানোর চেষ্টা করেছে। অতিরিক্ত রানের খাতে দুদলের বোলাররা কৃপণতার পরিচয় দিয়ে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে। নীপকো মাঠে সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে অনূর্ধ্ব ১৩ সদর-বি দল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সদর-এ দল ব্যাটিং এর সুযোগ পেয়ে নির্ধারিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার শ্রেষ্ঠাংশু দেব-এর ২৭ রান এবং উদয়ন পালের ১৮ রান উল্লেখ করার মতো। সদর বি-র বোলার সন্দীপন দাস দুটি এবং আকাশ দেবনাথ, স্পন্দন বনিক ও ঋতুরাজ ঘোষ একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সদর-বি দল ২৮.২ ওভার খেলে সাত উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সৃজন দেব-এর ৩২ রান, যশ দেববর্মার ১৮ রান ও ওপেনার রাজদীপ দেব -এর ১৩ রান দলকে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। সদর এ-র বোলার স্নেহাল দত্ত ও তীর্থ চক্রবর্তী দুটি করে এবং অর্পণ ভট্টাচার্য ও রাজদীপ সিংহ একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top