News Flash

  • Home
  • খেলা
  • নকআউট ক্রিকেট বৃষ্টিতে ভেস্তে পোলস্টার-ফ্রেন্ডসের রি-প্লে আজ
Image

নকআউট ক্রিকেট বৃষ্টিতে ভেস্তে পোলস্টার-ফ্রেন্ডসের রি-প্লে আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ।। পোলস্টার ও ইউনাইটেড ফ্রেন্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি রিপ্লে হবে। বৃষ্টিতে মাঝপথে ভেস্তে যাওয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মূলত ফিফটি-ফিফটি চান্সে ছিল। তপন স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যদিও টিসিএ আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেটের কসমোপলিটন বনাম জেসিসি-র প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের আগে শেষ হয়েছে বলে সেটি বৃষ্টির হাত থেকে রেহাই পেয়েছে। ‌ নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সকাল পৌনে নয়টায় যথারীতি ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। পোলস্টারকে আমন্ত্রণ জানায় প্রথমে ব্যাটিংয়ের জন্য। ৫০ ওভারের খেলায় পোলস্টার ৪১.১ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অমরেশ দাস দুর্দান্ত শতরান পায়। অমরেশ ৭৫ বল খেলে আটটি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৭ রান সংগ্রহ করে। এছাড়া, ঋতুরাজ ঘোষ রায় ৩১ রান পায়। নেহাল চন্দ্র শ্রীবাস্তবের ২২ রান ও উত্তম কলই-এর ১৬ রানও উল্লেখ করার মতো। ইউনাইটেড ফ্রেন্ডসের হৃত্বিক শ্রীবাস্তব ১৩ রানে তিনটি উইকেট পায়। এছাড়া, অধিনায়ক রজত দে ও পারভেজ সুলতান দুটি করে উইকেট পেয়েছে। অর্জুন দেবনাথ, শুভম ঘোষ ও অপূর্ব বিশ্বাস পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস আট ওভার খেলে দুই উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করার পর বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। বিশাল ঘোষ ২৬ রানে এবং সেন্টু সরকার ১৩ রানে আউট হলেও উদীয়ান বোস এক রানে এবং নবীন কুমার কোন রান না সংগ্রহ করে অপরাজিত ছিলেন। পোলস্টারের কাজল সূত্রধর ও অমরেশ দাস পেয়েছিল একটি করে উইকেট। অতঃপর বৃষ্টি থামলেও মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়লে ম্যাচ রেফারি রিজার্ভ ডে হিসেবে আগামীকাল রি-প্লে এর ঘোষণা দেন। পোলস্টার ও ইউনাইটেড ফ্রেন্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ী হয়ে কোন্ দল সেমিফাইনালে খেলবে তা নির্ধারণ হবে আগামীকাল-ই।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top