News Flash

  • Home
  • খেলা
  • ব্যর্থ মেসি-এমবাপে, ঘরের মাঠে রেনের কাছে ২-০ গোলে হার পিএসজির
Image

ব্যর্থ মেসি-এমবাপে, ঘরের মাঠে রেনের কাছে ২-০ গোলে হার পিএসজির

প্যারিস, ২০ মার্চ (হি.স.) : দুঃসময় পিছু ছাড়ছে না পিএসজির। এবার ঘরের মাঠে প্রায় দুই বছর শেষে হারের মুখ দেখল তারা। লিগ ওয়ানে টানা চার ম্যাচে জয়ের পর ঘরের মাঠে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের ব্যর্থতার দিনে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্তাদে রেনে।

পার্ক দ্য প্রিন্সেসে পিএসজির আক্রমণ ছিল এমবাপ্পে নির্ভর। প্রেসনেল কিমপেম্বে ও মার্কিনিওস না থাকায় ডিফেন্স অনেকটাই দুর্বল হয়ে পড়ে। ম্যাচের ২৬ মিনিটে মেসির থ্রু পাস থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপের । ৪০তম মিনিটে বুলেট গতির এক শট নিয়েছিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। কিন্তু সেটাও ঠেকিয়ে দেন রেনে গোলরক্ষক মাদাদা।

বিরতিতে যাওয়ার আগে গোলের তালা ভাঙে রেনে। ৪৫ মিনিটে কোনাকুনি শটে সফরকারীদের এগিয়ে কারি তোকো একাম্বি। বিরতি থেকে ফিরে দ্রুতই আবার গোলের দেখা পায় রেনে। ৪৮ তম মিনিটে কালিমুয়েন্দোর ক্রস থেকে পিএসজি গোলরক্ষককে পরাস্ত করেন লেসলি উগোচুকু।

জোড়া ধাক্কা খাওয়ার পর আর শতচেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি পিএসজি। যদিও ২৮ ম্যাচে ৬৬ পয়েণ্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। তবে তাদের চেয়ে ব্যবধান কমিয়ে এনেছে মার্শেই। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top