News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হল অসুস্থ অনুব্রতকে
Image

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হল অসুস্থ অনুব্রতকে

নয়াদিল্লি, ২০ মার্চ (হি. স.) : ইডি হেফাজতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রবিবার রাতে আচমকাই শরীর খারাপ হয়ে পড়ে বীরভূমের এই নেতার। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর বলে সূত্রের দাবি। ইডি সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। দীর্ঘক্ষণ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।

সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার রাতে ইনহেলার ব্যবহার করেন অনুব্রত।

এরপর সোমবার সকালে ৯টা ৩৫ নাগাদ তিনি রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গত বছর ১৪ মার্চ বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। এরপর সিবিআই হেফাজতে ছিলেন তিনি। রাখা হয় আসানসোল বিশেষ সংশোধনাগারে। সেখান থেকেই ইডি ‘শ্যোন অ্যারেস্ট’ করে তাঁকে। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের নির্দেশে দিল্লি নিয়ে যাওয়া হয়।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top