News Flash

  • Home
  • দেশ
  • রাহুলকে উপর্যুপরি আক্রমণ হরদীপ সিং পুরীর, বললেন দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাওয়া উচিত তাঁর
Image

রাহুলকে উপর্যুপরি আক্রমণ হরদীপ সিং পুরীর, বললেন দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাওয়া উচিত তাঁর

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): ভারতীয় গণতন্ত্র সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা হরদীপ সিং পুরী। সোমবার রাহুলের তীব্র সমালোচনা করে হরদীপ সিং পুরী বলেছেন, দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাওয়া উচিত রাহুল গান্ধীর। হরদীপ পুরী বলেছেন, “রাহুল গান্ধী বলছেন বিজেপির আদর্শের মূল কাপুরুষতা। আমি জানি না সে কি বলতে চাইছে। এখন ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং শীঘ্রই আমরা চতুর্থ বৃহত্তম অর্থনীতি হব।”

কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা হরদীপ সিং পুরী আরও বলেছেন, “যদি কেউ দেশের বাইরে যায়, তাহলে তাঁর কথা বলার তো স্বাধীনতা আছে। তবে সেই স্বাধীনতার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। আমরা বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র, কিন্তু রাহুল গান্ধী ব্রিটেনে গিয়ে বলেছেন ভারতীয় গণতন্ত্র মৌলিক কাঠামোর উপর আক্রমণের সম্মুখীন হচ্ছে।”

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top