News Flash

  • Home
  • দেশ
  • লাটাগুড়িতে সড়ক দুর্ঘটনা, আহত ৪ জন
Image

লাটাগুড়িতে সড়ক দুর্ঘটনা, আহত ৪ জন

চালসা, ১৯ মার্চ (হি.স.) : জলপাইগুড়ি জেলার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন চারব্যক্তি। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি জঙ্গলের মাঝে ৩১ নম্বর জাতীয় সড়কে।

জানা গিয়েছে, গতকাল রাতে ছোট গাড়িতে ৪ জন লাটাগুড়ি থেকে বাতাবাড়ির দিকে আসছিল। জঙ্গলের রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নীচে পড়ে যায়। পরবর্তীতে গাড়িতে থাকা চার ব্যক্তিকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা সকলই বাতাবাড়ির বাসিন্দা। রাতেই খবর পেয়ে মেটেলি থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে।

Releated Posts

বাংলায় ‘দিদি-বোনদের’ জন্য ১০ দফা গ্যারান্টি, ভোটের পর দ্রুত সিএএ বাস্তবায়নের আশ্বাস মোদির

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে নেমে ‘দিদি-বোনদের’ জন্য ১০ দফা গ্যারান্টির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: বুথের বাইরে উত্তেজনা, ‘মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করব’—হুমায়ুন কবীর

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলাকালীন মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে একটি ভোটকেন্দ্রের বাইরে…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: মুর্শিদাবাদের দুই ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীন মুর্শিদাবাদ জেলার দুটি ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট…

ByByNews Desk Apr 23, 2026

আই-প্যাক তল্লাশি বিতর্কে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘গণতন্ত্র বিপন্ন হতে পারে’

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): আই-প্যাক অফিসে তল্লাশি ঘিরে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তীব্র মন্তব্য করল সুপ্রিম…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top