News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ দিক দুগ্ধ সেক্টর : অমিত শাহ
Image

ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ দিক দুগ্ধ সেক্টর : অমিত শাহ

গান্ধীনগর, ১৮ মার্চ (হি.স.): গুজরাটের গান্ধীনগরে আয়োজন করা হয়েছে ৪৯-তম ডেয়ারী শিল্প সম্মেলনের। ভারতীয় ডেয়ারী অ্যাসোসিয়েশন এই সম্মলেনের আয়োজন করেছে। শনিবার এতে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, ডেয়ারী ক্ষেত্র দুগ্ধ উৎপাদন ১০ গুণ বাড়িয়েছে। সরকার এই ক্ষেত্রে সব রকম সুযোগ-সুবিধার দিকে বিশেষ নজর দেবে। এই ডেয়ারী শিল্পে সহযোগিতা মডেল আরও মজবুত করতে হবে। ভারতের দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে আমুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে শ্রীশাহ মন্তব্য করেন ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দুগ্ধ সেক্টর ভারতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। দুগ্ধ সেক্টরের অবদান ১০ লক্ষ কোটি টাকারও বেশি। ৪৫ কোটি মানুষ দুগ্ধ সেক্টরের সঙ্গে যুক্ত। অমিত শাহ আরও বলেছেন, আমাদের দুধ প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রতিদিন প্রায় ১২৬ মিলিয়ন লিটার, যা বিশ্বের সর্বোচ্চ। ১৯৭০ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা ৪ গুণ বেড়েছে এবং আমাদের দুগ্ধ সেক্টরের কারণে আমাদের দুধের উৎপাদন ১০ গুণ বেড়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top