News Flash

  • Home
  • দিনের খবর
  • “এত বার দল পাঠানোর জবাব বাংলার মানুষ দেবে’’, তোপ শান্তনুর
Image

“এত বার দল পাঠানোর জবাব বাংলার মানুষ দেবে’’, তোপ শান্তনুর

কলকাতা, ১৭ মার্চ (হি স)। পশ্চিমবঙ্গে পাঁচ জেলায় কেন্দ্রীয় দল পাঠানোর পিছনে রাজনীতিই দেখছেন তৃণমূল নেতৃত্ব। শুক্রবার এ নিয়ে তোপ দাগলেন দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।

এই প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘রাজ্যের প্রাপ্য ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা এখনও কেন্দ্র আটকে রেখেছে। বিজেপির এ টিম, বি টিম, সি টিম পাঠানো হচ্ছে। এর আগেও টিম এসেছে। তারা কোনও দুর্নীতি খুঁজে পায়নি। তার পরেও এত বার দল পাঠানোর জবাব বাংলার মানুষ দেবে।’’

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্মসচিব অমিত শুক্ল রাজ্যের পঞ্চায়েত সচিব পি উল্গানাথনকে এই দল পাঠানো নিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত চার জেলার ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে তাদের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। কী ধরনের অভিযোগ তা অবশ্য জানানো হয়নি বলেই নবান্ন সূত্রে খবর।

তবে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে, ওই দলগুলিকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন যাবতীয় সহযোগিতা করে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই চার জেলা প্রশাসনকে সে বিষয়ে জানানো হয়েছে। দলের সদস্যরা কোনও গ্রামীণ এলাকা পরিদর্শনে যেতে চাইলে যেন সেই ব্যবস্থাও করা হয়। শুধু এলাকা পরিদর্শনই নয়, চার জেলায় জেলাশাসক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় দলের সদস্যরা।

Releated Posts

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর উত্তেজনা, স্থায়ী পুলিশ ফাঁড়ির ইঙ্গিত উপাচার্যের

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা অব্যাহত…

ByByNews Desk Aug 20, 2026

অন্ধ্রের নিখোঁজ ৭ মৎস্যজীবীর সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি

অমরাবতী, ২০ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনায় বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী…

ByByNews Desk Aug 20, 2026

বিশ্বে সর্বোচ্চ রেল সেতুতে প্রথমবার ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত

জম্মু, ২০ আগস্ট (আইএএনএস): বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর ওপর প্রথমবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top