News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চায়েত নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল
Image

পঞ্চায়েত নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : সামনেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনই সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। টুইট করে সাক্ষাতের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে কী কথা হয়েছে, তা নিয়ে অবশ্য মুখে কুলুপ দু’জনের। তবে বৈঠকে সম্ভাব্য আলোচ্য বিষয় নিয়ে জল্পনা তুঙ্গে।

তবে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে তুঙ্গে জল্পনা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ‘শাহী’ বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। অনেকেই মনে করছেন, এদিনের বৈঠকের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। কারও দাবি, সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়েও কথাবার্তা বলতে পারেন রাজ্যপাল ও অমিত শাহ।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top