News Flash

  • Home
  • বিদেশ
  • ভয়াবহ ভূকম্প নিউজিল্যান্ডে; কম্পনের মাত্রা ৭.১, প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

ভয়াবহ ভূকম্প নিউজিল্যান্ডে; কম্পনের মাত্রা ৭.১, প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ওয়েলিংটন, ১৬ মার্চ (হি.স.): ভয়াবহ ভূকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সকালে (স্থানীয় সময়) নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। ইউএসজিএস সূত্রে খবর, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল।

ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি, তবে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু পরে ওই দেশের ন্যাশনাল এমার্জেন্সি ম্যানাজমেন্ট এজেন্সি জানিয়েছে যে, সুনামির আর কোনও আশঙ্কা নেই।

Releated Posts

মন্ত্রিসভা পর্যায়ের বৈঠকে ভারত-সিঙ্গাপুর সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): উন্নত উৎপাদন, সেমিকন্ডাক্টর, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি, ফিনটেক, দক্ষতা উন্নয়ন, সবুজ অর্থনীতি ও পরিচ্ছন্ন…

ByByNews Desk Aug 20, 2026

ভারতের ‘মহাসাগর’ ও জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’-এর ঘনিষ্ঠ সমন্বয় এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: রাজনাথ

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ভারতের ‘মহাসাগর’ দৃষ্টিভঙ্গি এবং জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ উদ্যোগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এখন…

ByByNews Desk Aug 20, 2026

কাবুলের হাসপাতালে চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত, আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তার বার্তা

নয়াদিল্লি/কাবুল, ২০ আগস্ট (আইএএনএস): আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রেখে বৃহস্পতিবার কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও বিভিন্ন…

ByByNews Desk Aug 20, 2026

রামাল্লায় ভারত-ফিলিস্তিন উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণ, স্বাস্থ্য-শিক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা

রামাল্লা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও ফিলিস্তিনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top