News Flash

  • Home
  • খেলা
  • অর্শিয়াকে রাজ্য সরকার সহযোগিতা করবে : মুখ্যমন্ত্রী
Image

অর্শিয়াকে রাজ্য সরকার সহযোগিতা করবে : মুখ্যমন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।।লক্ষ্য গ্র‌্যান্ডমাস্টার হওয়া। বিষ্ময় বালিকা আর্শিয়া দাসের ওই স্বপ্ন পূরণ করতে রাজ্য সরকার সর্বতো সহযোগিতা করবে। বুধবার এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে অর্শিয়াকে ওই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বনমালীপুর ওনার বাসভবনে অর্শিয়াকে নিয়ে যান ওর বাবা পূর্ণেন্দু দাস। মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক দেওয়ার পাশাপাশি একটি কাঠের দাবা বোর্ডও তুলে দেয় হোলিক্রশ স্কুলের ছাত্রীটি। দীর্ঘক্ষণ আলাপ চারিতায় অর্শিয়াকে আরও ভালো খেলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পাশাপাশি দেশের নাম যাতে আরও উজ্জ্বল করতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন। আর এর জন্য রাজ্য সরকার সবধরনের সহযোগিতা করবে তা স্পষ্টভাবেই জানিয়ে দেন। পরে অর্শিয়া বলে,”স্যার আমাকে উৎসাহ দিয়েছে আগামীদিনে আরও ভালো খেলার জন্য। চেষ্টা কোনও ত্রুটি রাখবো না আমার স্বপ্ন পূরণ করতে”।‌

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top