News Flash

  • Home
  • খেলা
  • নকআউট ক্রিকেট শুরু কাল জোর প্রস্তুতি সবকটি দলের
Image

নকআউট ক্রিকেট শুরু কাল জোর প্রস্তুতি সবকটি দলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।।উদ্বোধনী দিনে ৩ টি ম্যাচ। এম বি বি স্টেডিযামে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে, নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে খেলবে জে সি সি এবং বি সি সি এবং মেলাঘরের শহীদ কাজল ময়দানে খেলবে পোলস্টার এবং ইউ বি এস টি। ১৪ দলীয় তপন মেমোরিয়াল স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু শুক্রবার থেকে। এবছর আসরে অংশ নেওয়া ১২ দলকে ২ বিভাগে ভাগ করা হয়েছে:‌ জে সি সি, বি সি সি, মৌচাক, ইউনাটেড ফ্রেন্ডস, পোলস্টার, ইউ বি এস টি, কসমোপলিটন (‌‘‌এ’ গ্রুপ‌), ‌চলমান, হার্ভে, শতদল সঙ্ঘ, ও পি সি , স্ফুলিঙ্গ, ব্লাডমাউথ এবং সংহতি ক্লাব। ২৭ মার্চ হবে আসরের ফাইনাল ম্যাচ। এদিকে আসরে ভালো ফলাফল করতে সবকটি দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। সদ্য বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন স্ফুলিঙ্গ ক্লাবের লক্ষ্য দ্বিমুকুট জয় করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই চলছে জোড় প্রস্তুতি। তবে দীপক ভাটনাগরের দলের মূল সমস্যা ২ ক্রিকেটারের অনুপস্থিতি। অফিস ক্রিকেট থাকায় অলরাউন্ডার মণিশঙ্কর মুড়াসিং এর সার্ভিস পাবে না দল। এছাড়া সুপারে লিয়েনে খেলতে আসা আনন্দ ভৌমিকের সার্ভিসও পাবে না দল। ফলে কিছুটা চাপে স্ফুলিঙ্গ। অপরদিকে সুপারে দ্বিতীয় স্থান দখল করা ইউনাটেড ফ্রেন্ডসেরও লক্ষ্য খেতাব জয় করা। ফলে লড়াই হবে জমজমাট। তবে যেহেতু নকআউট ম্যাচ, তাই আগাম বলা মুস্কিল। যে দলের ক্রিকেটাররা যে দিন ভালো খেলবে সেই দলই জয় পাবে। ফলে সতর্ক হয়ে মাঠে নামতে হবে সব দলকে।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top