News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে মালাবতী ক্রিকেটে ও.পি.সি-র জয় অব্যাহত
Image

ধর্মনগরে মালাবতী ক্রিকেটে ও.পি.সি-র জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ।।জয়ের ধারা অব্যাহত রাখলো ও পি সি। টানা ২ ম্যাচে জয় পেয়ে রয়েছে শীর্ষে। মঙ্গলবার ও পি সি ৪৪ রানে পরাজিত করে অঙ্কুরকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। কলজে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ও পি সি ৯৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অভিষেক মালাকার ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২, কুশল মজুমদার ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ (‌অপ:‌) এবং দলনায়ক সঞ্জয় শর্মা ১৬ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। অঙ্কুরের পক্ষে স্বরব সাহানি (‌৪/‌২৭) এবং শুভম সিনহা (‌৪/‌৩১) সফল বোলার।জবাবে খেলতে নেমে কুশল মজুমদার (‌৩/‌৭), ধনবীর সিং (‌৩/‌১৯) এবং ইকবাল হুসেনের (‌৩/‌২২) দুরন্ত বোলিংয়ে ১৬ ওভার ব্যাট করে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় অঙ্কুর। দল সর্বাধিক ১২ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি।দলের পক্ষে সর্বাধিক ৯ রান করেন দলনায়ক মুন্না দেব। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ধনবীর সিং।‌‌‌‌‌‌ আজ খেলবে কদমতলা এবং জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top