News Flash

  • Home
  • দেশ
  • শান্তি ফিরছেই না সংসদে, হইহট্টগোলে মুলতুবি উভয়কক্ষের অধিবেশন
Image

শান্তি ফিরছেই না সংসদে, হইহট্টগোলে মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : লন্ডনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা মন্তব্যকে ঘিরে সরকার এবং বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনও কাজকর্ম বিঘ্নিত। পাশাপাশি আদানি ইস্যুতেও মঙ্গলবার উত্তাল হয়েছে সংসদের উভয়কক্ষ। বিরোধীদের তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

আদানি ইস্যুতে মঙ্গলবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ভারত রাষ্ট্র সমিতি-সহ বিভিন্ন বিরোধী দল। বেলা এগারোটা নাগাদ উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পরও বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা, আর তাই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। লোকসভা ও রাজ্যসভায় এদিন আদানি ইস্যুতে জেপিসি তদন্তে দাবি জানান বিরোধীরা। আবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর লন্ডনের বক্তৃতার বিষয়টি সংসদে উত্থাপন করেন। প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, এই পর্বের বাজেট অধিবেশন চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top