News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেনা বাহিনীর প্রাক্তন সৈনিক ও শহীদদের পরিবারকে সংবর্ধনা
Image

সেনা বাহিনীর প্রাক্তন সৈনিক ও শহীদদের পরিবারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ ইন্ডিয়ান আর্মি সর্বদা জাগ্রত রয়েছে বলেই দেশ আজ সুরক্ষিত৷ ত্রিপুরাকে রক্ষা করার জন্য  ১৯৭১ সালের যুদ্ধে ইণ্ডিয়ান আর্মি বিশেষ ভূমিকা নেয়৷ দেশের অখন্ডতা রক্ষায় ইণ্ডিয়ান আর্মি দিনরাত কর্তব্য পালন করে চলেছেন৷ শনিবার ইন্ডিয়ান আর্মির উদ্যোগে প্রাক্তন সৈনিক ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷  শালবাগানস্থিত মূল কার্যালয়ে এই  অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷
কেবল দেশের সুরক্ষার কাজেই নয়, সামাজিক কাজেও এগিয়ে এসেছে ইন্ডিয়ান আর্মি৷ তারই অঙ্গ হিসাবে শনিবার ইন্ডিয়ান আর্মির উদ্যোগে প্রাক্তন সৈনিক ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়৷ শালবাগান স্থিত মূল কার্যালয়ে এই  অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷  ত্রিপুরা রাজ্যে বসবাসরত ভেটেরান্স এবং বীর নারিদের কাছে পৌঁছানোর প্রয়াসের বন্ধনকে পুনরুজ্জীবিত করার জন্য  আগরতলা মিলিটারি স্টেশনে প্রাক্তন সেনা সদস্য সমাবেশের আয়োজন করা হয়৷ এদিন এক যা লির আয়োজনও করা হয়৷ মূল  উদ্দেশ্য হল ভেটেরান্স এবং বীর নারীদের প্রাসঙ্গিক অবসর গ্রহণের পরে উপকারী তথ্য  সরবরাহ করে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের তথ্য প্রচার, অভিযোগের প্রতিকার এবং বিভিন্ন প্রতিনিধিদের সাথে সমন্বয় করে অসঙ্গতিগুলি কাটিয়ে উঠতে সহায়তা প্রদান করা৷ এতে সহায়তা করে রেজিমেন্টাল রেকর্ড অফিস, প্রিন্সিপাল কন্েন্টালার অফ ডিফেন্স অ্যাকাউন্টস , রাজ্য সরকারী সংস্থা এবং ব্যাঙ্কের আধিকারিকরা৷ অনুষ্ঠানে ছিলেন ইন্ডিয়ান আর্মির ব্রীগেডিয়ার  নিলেশ চৌধুরী, মনিপুর থেকে আগত ব্রীগেডিয়ার নীল জন সহ অন্যান্যরা৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top