News Flash

  • Home
  • বিদেশ
  • উড়ান চলাকালীন বিমান কর্মীকে আক্রমণ যাত্রীর, গ্রেফতার অভিযুক্ত
Image

উড়ান চলাকালীন বিমান কর্মীকে আক্রমণ যাত্রীর, গ্রেফতার অভিযুক্ত

লস অ্যাঞ্জেলস, ৭ মার্চ (হি.স.) : উড়ান চলাকালীন বিমান কর্মীকে আঘাত করার অভিযোগে অভিযুক্ত যাত্রী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জানা গিয়েছে, আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে বস্টনগামী বিমানের আপৎকালীন দরজা খুলে ফেলার চেষ্টা করেন এক যাত্রী। বাধা দিতেই যাবতীয় সমস্যা উৎপত্তি। সূত্রের খবর বস্টনে উড়ান ল্যান্ডিংয়ের ৪৫ মিনিট আগে হঠাৎই বিমানের বিপদের অ্যালার্মটি বেজে ওঠে। এক বিমান কর্মী দেখেন, বিমানের আপৎকালীন দরজাটি প্রায় খুলে গিয়েছে। কোন রকমের সেটি আটকানোর পর বিমান কর্মীরা অভিযুক্ত যাত্রী ফ্রান্সিস্কো তোরেসকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

জানা গিয়েছে, এই যাত্রী দীর্ঘক্ষণ আপৎকালীন দরজার সামনে দাঁড়িয়েছিলেন। বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করছেন। অভিযোগ একেবারেই অস্বীকার করেন ওই যাত্রী। কিন্তু জিজ্ঞাসাবাদ চলাকালীন হঠাৎই কাঁটা চামচ দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন অভিযুক্ত যাত্রী এক বিমান কর্মীকে। আহত বিমান কর্মীকে উদ্ধার করেন অন্যান্য যাত্রীরা। এরপর বিমান বস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। উড়ান চলাকালীন এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্ত যাত্রী কেন এমন করলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top