News Flash

Image

আপডেট…নগাঁওয়ের জখলাবন্ধায় ২০ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার এক

নগাঁও (অসম), ৬ মার্চ (হি.স.) : নগাঁও জেলার জখলবন্ধায় পুলিশের অভিযানে প্রায় ২০ কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে। মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

নগাঁওয়ের পুলিশ সুপার লীনা দোলে জানান, নিৰ্দিষ্ট তথ্যের ভিত্তিতে নগাঁও পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার রূপজ্যোতি কলিতা, কালিয়াবরের মহকুমা পুলিশ আধিকারিক রূপম বরদলৈ এবং জখলাবান্ধা থানার ওসি পবন কলিতার নেতৃত্বে পুলিশের এক দল রবিবার রাতে জখলাবন্ধায় অভিযান চালিয়েছিল। অভিযান চলাকালীন পশ্চিমবঙ্গে রেজিস্ট্রিকৃত ডব্লিউবি ০২ এএ ৭২১১ নম্বরের একটি হোন্ডা সিটি গাড়ি আটক করে তাতে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় ১৮ কিলোগ্রাম হেরোইন। উদ্ধারকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারমূ্ল্য প্রায় ২০ কোটি টাকা। এর সঙ্গে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে, জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার লীনা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানতে পেরেছেন, ড্রাগসগুলি নাগাল্যান্ডের ডিমাপুর থেকে সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছিল। তদন্তের স্বার্থে ধৃতের নামধাম জানাননি তিনি। বলেন, বিষয়টির তদন্ত করা হচ্ছে। মাদক পাচারের লিংকও খোঁজে বের করা হচ্ছে৷ যাকে গ্রেফতার করা হয়েছে তার অতীত কোনও রেকর্ড আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, তাঁরা বিপুল পরিমণের হেরোইন উদ্ধার সংক্রান্ত ঘটনার তদন্ত করতে সিআইডি-র সহায়তা নিচ্ছেন। প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর তদন্তের গতি বাড়ানো হবে, যোগ করেন পুলিশ সুপার লীনা দোলে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top