News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্ত্রাস মোকাবিলায় ব্যবস্থা নিতে সদর এসডিপিওর সাথে সাক্ষাৎ ক্লাব ফোরামের কর্মকর্তাদের
Image

সন্ত্রাস মোকাবিলায় ব্যবস্থা নিতে সদর এসডিপিওর সাথে সাক্ষাৎ ক্লাব ফোরামের কর্মকর্তাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ নির্বাচনে জয় পরাজয় রয়েছেই৷ ব্যক্তিগত শত্রুতা না মেটানো সঠিক নয়৷ শনিবার সদর মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ শেষে জানান চেয়ারম্যান সঞ্জয় পাল৷  শহর জুড়েও নানা স্থানে এই ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটছে৷ রাজনৈতিক দলগুলির মধ্যে ভুল বোঝাবুঝির থেকে এই ধরনের সন্ত্রাসের ঘটনা ঘটছে৷ এই ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কড়া ব্যবস্থা গ্রহণের দাবী নিয়ে শনিবার সদর এস ডি পি-র সাথে সাক্ষাৎ করে ক্লাব ফোরামের সদস্যরা৷ এদিন ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল, সভাপতি প্রণব সরকার, সম্পাদক সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা পোষ্ট অফিস চৌমুহনী স্থিত এস ডি পি-র কার্যালয়ে গিয়ে এই বিষয়ে আলোচনা করেন৷ ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল আরো জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক স্বতঃস্ফূর্ত ভাবে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ কিন্তু তা আরো বেশী ভাবে করে করতে আহ্বান জানানো হয়৷ মোবাইল পেট্রোলিং আরো বাড়ানোর দাবি জানানো হয় ক্লাব ফোরামের পক্ষ থেকে৷ নির্বাচনে জয় পরাজয় রয়েছেই৷ এই ক্ষেত্রে দুই পক্ষের কাছে ক্লাব ফোরামের কাছে আহ্বান জানানো হয় যারা জয়ী হয়েছেন তারা যেন অতি উৎসাহের বহিঃ প্রকাশ না ঘটান৷ এবং যারা পরাজিত হয়েছেন তারা যেন নিরাশা থেকে ব্যক্তিগত শত্রুতা না মেটান৷ সকলের কাছে এই ঘটনা প্রতিহত করতে এগিয়ে আসার আহ্বান জানান ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top