News Flash

Image

রেলের ধাক্কায় গুরুতর আহত একজন ব্যক্তি

আগরতলা, ৪ মার্চ (হি.স.) : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। ঘটনা শনিবার সকালে রাজধানী আগরতলায় ইচাবাজার এলাকায়। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা দমকলবাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান।

ঘটনার বিবরনে আহত ব্যক্তির ছেলে জানিয়েছেন, প্রতিদিনের মতো আজ সকালেও তাঁর বাবা সুজিত চক্রবর্তী(৬৪) সকাল আনুমানিক ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন। কিন্তু অনেকটা সময় অতিক্রান্ত হওয়ার পরও তিনি বাড়ি ফিরে না আসাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরর্বতী সময়ে বটতলা ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করতে গেলে পরিবারের সদস্যদের জানানো হয়েছে তিনি রেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। সাথে সাথে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে গেছেন।

সুজিত বাবুর ছেলে তাঁর বাবার ইচা বাজার এলাকায় প্রাতঃভ্রমণে যাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কারণ তাঁদের বাড়ি আগরতলাস্থিত মিলন সংঘ এলাকায়। ফলে, পুলিশ ঘটনায় পূর্ণ তদন্ত করুক, চাইছেন তিনি।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top