News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  ভোট শেষ হতেই এলপিজি সিলিন্ডার পিছু ৫০ টাকা মূল্য বৃদ্ধি
Image

 ভোট শেষ হতেই এলপিজি সিলিন্ডার পিছু ৫০ টাকা মূল্য বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ৫০ টাকা মূল্য বৃদ্ধির সংবাদে গ্রাহকরা তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন৷৷ একদিকে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি অন্যদিকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ঘটনা সাধারণ মানুষ কোনভাবেই মেনে নিতে পারছেন না৷ রান্নার গ্যাসে ভর্তুকি বলতে গেলে নেই৷ কোন কোন মাসে সিলিন্ডার পিছু দেড়শ টাকা ভর্তুকি পেলেও গরিব অংশের মানুষের পক্ষে গ্যাস সংগ্রহ করা রীতিমত কষ্টকর হয়ে উঠেছে৷ উত্তর পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের নির্বাচনের আগে শাসক দলসহ বিভিন্ন রাজনৈতিক দল  জনগণের জন্য দরদ উতলে দিয়েছিল৷ অথচ ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরপরই রান্নার গ্যাসের মূল্য একলাপে সিলিন্ডার পিছু ৫০ টাকা বৃদ্ধি করে সরকারের  আসল মানসিকতার পরিচয় দিয়েছে৷ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে৷  নির্বাচন ফুরোতেই চলতি মাস থেকে সিলিন্ডার পিছু বৃদ্ধি ঘটল মূল্যের৷ সিলিন্ডার পিছু ৫০ টাকা মূল্য বৃদ্ধির ঘোষণা৷ বিপাকে মধ্যবিত্তরা৷ বাধ্য হয়ে বর্ধিত মূল্যে সিলিন্ডার ক্রয় করতে হচ্ছে বলে ক্ষোভ জানান তারা৷৷ গত মাসে সিলিন্ডার পিছু দাম ছিল ১১৮৩ টাকা৷ এই মাসে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে ১২৩৩ টাকা ৭৮ পয়সা৷ ৫০ টাকার মত মূল্য বৃদ্ধি পেয়েছে প্রতি গ্যাস সিলিন্ডারে৷ এদিকে এই গ্যাস সিলিন্ডার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে আগে একজন ভোক্তাকে দিতে হত ১২১৩ টাকা ৫০ পয়সা৷ এই মাসে মূল্য বৃদ্ধি হয়ে হয়েছে ১২৬৩ টাকা ৫০ পয়সা৷ এখানেও ৫০ টাকা বৃদ্ধি হয়েছে৷ অন্যদিকে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য আগে ছিল ২২১৭ টাকা৷ এই মাসে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫৪৬ টাকা৷ ১০ কেজির সিলিন্ডারের আগের মূল্য ছিল ৮৬৩ টাকা ৫০ পয়সা৷ এখন সেই দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৯৮ টাকা৷ নিয়মিত ব্যবহার্য ১৪কেজি ২০০ গ্রাম ওজনের গ্যাস সিলিন্ডারে ৫০ টাকা মূল্য বৃদ্ধি ঘটেছে বলে জানান গ্যাস এজেন্সির কর্মী৷ বিগত বেশ কিছু দিন যাবত গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটেনি৷ অবশেষে ১ মার্চ থেকে এই মূল্য বৃদ্ধি ঘটেছে বলে জানান তিনি৷ গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি ঘটায় মধ্যবিত্তের কপালে ফের একবার চিন্তার ভাঁজ৷ এই মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ জানান তারা৷

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top