News Flash

Image

ফেব্রুয়ারি মাসে জিএসটি থেকে আয় কমল

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : পণ্য ও পরিষেবা করবাবদ ফেব্রুয়ারি মাসের রাজস্ব আদায় জানুয়ারির তুলনায় নিম্নমুখী। গত জানুয়ারি মাসে জিএসটি বাবদ ১.৫৫ লক্ষ কোটি টাকার বেশি ঘরে তুলেছিল কেন্দ্র। সেখানে ফেব্রুয়ারি মাসে আয় হয়েছে এক লক্ষ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা। যদিও এক বছর আগে অর্থা‍ৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের নিরিখে জিএসটি আয় ১২ শতাংশ বেড়েছে। গত বছর ফেব্রুয়ারিতে কেন্দ্রের ভাঁড়ারে জমা পড়েছিল এক লক্ষ ৩৩ হাজার ২৬ কোটি টাকা।

বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে জিএসটি বাবদ ১ লক্ষ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা আয় হয়েছে, যার মধ্যে সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে ২৭ হাজার ৬৬২ কোটি টাকা রাজ্যগুলির আয় হয়েছে ৩৪ হাজার ৯১৫ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ আয় হয়েছে ৭৫ হাজার ৬৯ কোটি টাকা। যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৩৫ হাজার ৬৮৯ কোটি টাকা। এছাড়াও, শুল্কবাবদ ১১ হাজার ৬৩১ কোটি টাকা আয় হয়েছে, যার মধ্যে আমদানিকৃত পণ্যের উপর বসানো শুল্ক থেকে ৭৯২ কোটি টাকা আয় হয়েছে’।

Releated Posts

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top