News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি ছেড়ে নির্দল প্রার্থীর মনোনয়নে কোন প্রভাব পড়বে না : মুখ্যমন্ত্রী
Image

বিজেপি ছেড়ে নির্দল প্রার্থীর মনোনয়নে কোন প্রভাব পড়বে না : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷  দলীয় কর্মী ও নেতৃত্বদের ক্ষোভ প্রশমনের চেষ্টা প্রদেশ নেতৃত্বের৷ এর প্রভাব নির্বাচনে পড়বে না বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের কিছু স্থানে দলীয় কর্মী ও নেতৃত্বের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে৷ জার জেরে একাংশ নেতা ও কর্মী প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে দলত্যাগ করেছেন৷ কেউবা আবার তাঁদের মত করে সেই কেন্দ্রে নির্দল প্রার্থী দিয়েছেন৷ এই ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়ে নির্দল প্রার্থী হিসাবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গত বারের বিজেপি প্রার্থী তথা বিধায়ক ডাঃ অতুল দেববর্মা৷ এই ক্ষোভের আঁচ সামলাতে প্রদেশ বিজেপি-র নেতৃত্ব ধারাবাহিক ভাবে কথা বার্তা চালাচ্ছেন বিক্ষুব্ধদের সঙ্গে৷ মঙ্গলবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন এইগুলি কিছু ছোট খাটো ঘটনা৷ কিছু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে৷ সবার সব কিছু হবে তা নিশ্চিত করে বলা যায় না৷ এর প্রভাব নির্বাচনে পড়বে না বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top