News Flash

Image

মনোনয়নপত্র স্ক্রুটিনি প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷ আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কেন্দ্রের জন্য জমা পড়া মনোনয়ন পত্র গুলি স্ক্রুটিনি করা হয় মঙ্গলবার৷ সদর মহকুমা শাসকের কার্যালয়ে স্ক্রুটিনি করা হয় ৭ রামনগর ও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের জন্য জমা পড়া মনোনয়ন পত্র গুলি৷ সোমবার শেষ হয় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সীমা৷ রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট মনোনয়ন পত্র জমা দেয় ৩০৫ জন প্রার্থী৷ মঙ্গলবার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অফিসে মনোনয়ন পত্র গুলি স্ক্রুটিনি করা হয়৷ এইদিন সদর মহকুমা শাসকের কার্যালয়ে ৭ রামনগর ও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে যে সকল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে তাদের মনোনয়ন পত্র গুলি স্ক্রুটিনি করা হয় সংশ্লিষ্ট প্রার্থীর প্রস্তাবকদের উপস্থিতিতে৷ ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের জন্য জমা পড়া মনোনয়ন পত্র গুলি স্ক্রুটিনি শেষে রিটার্নিং অফিসার জানান ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের জন্য ৭ জন প্রার্থী ১৩ টি মনোনয়ন পত্র জমা দিয়েছিল৷ সব গুলি মনোনয়ন পত্র বৈধ হিসাবে বিবেচিত করা হয়েছে৷ নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমরা বাঙ্গালির প্রার্থীকে নির্দল প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে৷ অপরদিকে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য জমা পড়া মনোনয়ন পত্র গুলি স্ক্রুটিনি শেষে রিটার্নিং অফিসার জানান ৭ রামনগর কেন্দ্রে ৪ জন প্রার্থী ১০ টি মনোনয়ন পত্র জমা দিয়েছে৷ তার মধ্যে একটি মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে৷ বাকি ৯ টি মনোনয়ন পত্র বৈধ হিসাবে গণ্য করা হয়েছে৷

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top