News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া বেতনের দাবিতে জি বি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই আধিকারিক ঘেরাও
Image

বকেয়া বেতনের দাবিতে জি বি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই আধিকারিক ঘেরাও

আগরতলা, ৩১ জানুয়ারি(হি. স.) : বকেয়া বেতন প্রদানের দাবিতে বেসরকারির সংস্থার দুই কর্মীকে ঘেরাও করে জিবি হাসপাতালের চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন নিরাপত্তা কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে  বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক।

তাঁদের বক্তব্য, দীর্ঘ দিন যাবৎ ২৫৫ জন বেসরকারি নিরাপত্তা কর্মী জিবি হাসপাতালে কর্মরত রয়েছেন। তারা গত সাত মাস আগে এসআইএস বেসরকারি সংস্থা থেকে অন্য একটি বেসরকারি সংস্থায় নিযুক্ত  হয়েছেন। তারপর থেকে প্রায় সাত মাস ধরে তাঁদের পাওনা মিটিয়ে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে একাধিকবার বেসরকারি সংস্থার আধিকারিকদের জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তাঁরা। আজ বেসরকারি নিরাপত্তা কর্মীরা জানতে পারেন এসআইএস সংস্থার উত্তর পূর্বাঞ্চলের প্রধান প্রণব কুমার মিশ্র এবং আগরতলা ব্রাঞ্চের ম্যানেজার রাজেশ কুমার সরকার হাসপাতালে এসেছেন। ওই খবর পেয়ে তাঁরা ছুটে গিয়ে দুই আধিকারিককে ঘেরাও করেন এবং বিক্ষোভ দেখান। তাঁরা বকেয়া টাকা পরিশোধ করার দাবি জানান। দীর্ঘক্ষন এসআইএস আধিকারিকদের ঘেরাও করে রাখা হয়েছিল। বকেয়া বেতন প্রদান করা না হলে ঘেরাও মুক্ত করবে না বলে তাঁরা হুশিয়ারি দিয়েছেন। অবশেষে দীর্ঘ আলোচনার পর আগামী ১২ ফেব্রুয়ারি তাঁদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এই আশ্বাসের ভিত্তিতে এসআইএস-র দুই আধিকারিক ঘেরাও মুক্ত হয়েছেন।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top