News Flash

  • Home
  • প্রধান খবর
  • বর্তমানে ভারতে স্থায়ী ও নির্ভীক সরকার রয়েছে, যা বড় স্বপ্ন পূরণের ক্ষেত্রে সহায়ক : রাষ্ট্রপতি
Image

বর্তমানে ভারতে স্থায়ী ও নির্ভীক সরকার রয়েছে, যা বড় স্বপ্ন পূরণের ক্ষেত্রে সহায়ক : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): বর্তমানে ভারতে স্থায়ী ও নির্ভীক সরকার রয়েছে, যা বড় স্বপ্ন পূরণের ক্ষেত্রে সহায়ক। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে উভয় সভার যুগ্ম অধিবেশনে অভিভাষণ দেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন বলেছেন, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের দিকে। কারণ, প্রতিটি ক্ষেত্রেই বিকল্প সমাধান রয়েছে আমাদের দেশের হাতে। তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য এমন এক ভারত তৈরি করা যেখানে মানুষ প্রকৃত অর্থেই আত্মনির্ভর হবেন।’’

রাষ্ট্রপতি বলেছেন, এমন একটি ভারত হওয়া উচিত যেখানে দারিদ্রতা থাকবে না, মধ্যবিত্তরাও সমৃদ্ধ হবে। যুবক ও মহিলারা সমাজ ও দেশকে পথ দেখাতে সামনে দাঁড়াবেন, এমন ভারত যার যুব সমাজ সময়ের থেকে দুই ধাপ এগিয়ে থাকবেন। রাষ্ট্রপতি বলেছেন, ২০৪৭ সালের মধ্যে আমাদের এমন একটি দেশ গড়ে তুলতে হবে যা অতীতের গর্বের সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং যেখানে আধুনিকতার সমস্ত সোনালী অধ্যায় থাকবে। আমাদের এমন একটি ভারত গড়তে হবে যা হবে ‘আত্মনির্ভর’।

তাঁর ভাষণে ঘুরেফিরে এসেছে ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া থেকে শুরু করে তিন তালাক, সার্জিকাল স্ট্রাইক নিয়েও বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘‘আমার সরকার বড় সিদ্ধান্ত নিতে অকারণ কালক্ষেপ করেনি।’’ তাঁর মতে, ‘‘সবচেয়ে বড় বদল এসেছে প্রতিটি ভারতীয়ের মানসিকতায়। তাঁরা বর্তমানে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন। এই কারণেই বিশ্বের অন্যান্য দেশের ভারত সম্পর্কে মূল্যায়নও বদলে গিয়েছে।’’ রাষ্ট্রপতির কথায়, “সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, এলওসি এবং এলএসি-তে উপযুক্ত প্রতিক্রিয়া, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল কিংবা তিন তালাক বাতিল করা সর্বক্ষেত্রেই এই সরকারের পরিচয় নিষ্পত্তিমূলক ছিল।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top