News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করল প্রদেশ কংগ্রেস
Image

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷  ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস৷ আগরতলা কংগ্রেস ভবনের সামনে দিবসটি শহীদান দিবস হিসেবে পালিত হয়েছে৷ কংগ্রেস দলের পক্ষ থেকে রাজ্যের সর্বত্রই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৩ তম প্রয়াণ দিবস আজ রাজ্যেও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে৷ এটা উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে  পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এদিন মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেতা হরে কৃষ্ণ ভৌমিক বলেন সারা পৃথিবীতে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস টি শহীদান দিবস হিসেবে পালিত হচ্ছে৷ আজ থেকে ৭৩ বছর আগে সন্ত্রাসীরা জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল৷ তারা এখনো দেশ থেকে নির্মূল হয়ে যায়নি নতুনরূপে তারা আত্মপ্রকাশ করে চলেছে৷ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান তিনি৷ সারা দেশেই মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস টি শান্তি ও সম্প্রীতির আহবানে পালিত হচ্ছে৷ জাতির জনক মহাত্মা গান্ধী সারা দেশেই শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দিয়ে গেছেন৷ মহাত্মা গান্ধীর পথকে পাথেয় করেই কংগ্রেস দল শান্তি সংহতি ঐক্য ও অহিংসার নীতির পক্ষে বিদ্বেষের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ গান্ধীজী যে আদর্শ নিয়ে কাজ করেছিলেন  কংগ্রেস সেই আদর্শকেই ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে চায়৷

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top