News Flash

Image

লালগোলায় বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত মা ও শিশু

মুর্শিদাবাদ, ৩০ জানুয়রি (হি. স.) : : মুর্শিদাবাদের লালগোলার বড়জুমলা মিঞাপুরের একটি বাড়িতে বিস্ফোরণ। যার জেরে আক্রান্ত মা ও শিশু। হাসপাতালের চিকিৎসাধীন দু’জন। সূত্রের খবর, বাড়িতে মজুত করা ছিল বোমা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ঘর পরিষ্কারের সময় ওই বাড়ির গৃহবধূর নজরে পড়ে বোমাগুলি। একটি পাত্রর মধ্যে সেগুলি রাখা ছিল। পাত্র সরাতেই ঘটে বিস্ফোরণ। ঘটনায় আহত হন মা ও শিশু। আহত মহিলা বলেন, “আমি ঘর পরিষ্কার করতে যাই। সেই সময় হঠাৎই বোমা ফাটে। ড্রামের ভিতর বোমা মজুত করে রাখা ছিল। আর তারপর সেটা সরাতে গিয়েছিলাম। তখনই ফেটে যায়”। ইতিমধ্যেই আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছে লালগোলা থানার পুলিশ। তদন্ত নেমেছে পুলিশ।

এই বিষয়ে বিজেপি মুখাপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যে জঙ্গলরাজ চলছে। বিহারের মতো পরিস্থিতি হচ্ছে এখানে। কখনও বীরভূম, কখনও মুর্শিদাবাদ, কখনও দক্ষিণ ২৪ পরগনা উত্তরবঙ্গেও এই ধরনের ঘটনা। গোটা সমাজ একটা বারুদের স্তুপের উপর বসে রয়েছে।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “গোটা রাজ্যের অবস্থা একই। গোলা বারুদ বোমা আর দুষ্কৃতীদের রাজত্ব এখানে। মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী তাহলে বলাই যায় দুষ্কৃতীরা ওনার কথা শোনে না।”

Releated Posts

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top