News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন : আগরতলায় মনোনয়ন পত্র জমা দিলেন চার কংগ্রেস প্রার্থীও
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : আগরতলায় মনোনয়ন পত্র জমা দিলেন চার কংগ্রেস প্রার্থীও

আগরতলা, ৩০ জানুয়ারি (হি.স): ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম দিনে বিভিন্ন দলের প্রার্থী রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ সুদীপ রায় বর্মন ৬ আগরতলার কেন্দ্রে পুনরায় কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন। এদিন ৮ টাউন বড়দোয়ালি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা এবং ৯ বনমালীপুরে কংগ্রেস প্রার্থী গোপাল রায়ও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে বাধারঘাট কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রাজকুমার সরকারও এদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার মনোনয়ন পত্র প্রথম জমা দিলেন কংগ্রেস প্রার্থী গোপাল রায়। এদিন সুদীপ রায় বর্মণ জেলা শাসক কার্যালয়ের রিটানিং অফিসার তড়িৎ চাকমার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একটা নতুন ভোরের আশায় তাকিয়ে রয়েছে ত্রিপুরার মানুষ। ত্রিপুরাবাসীর এই আশাকে পূর্ণ করার লক্ষেই কংগ্রেস প্রাথী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তিনি।

তাঁর দাবি, সাধারন মানুষ বতর্মান সামাজিক পরিস্থিতি বুঝতে পেরেছে। আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহন করে গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বলে সুদীপ রায় বর্মণ আশা ব্যক্ত করেছেন।এদিকে আশীষ কুমার সাহা মনোনয়ন পত্র জমা দিয়ে প্রত্যয়ের সুরে বলেন, সাধারণ মানুষ পরিবর্তনের দিশায় ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top