News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একদিনে মনোনয়ন জমা পড়ল ৬৩টি, দুই কেন্দ্রে প্রার্থী পরিবর্তন সিপিএমের
Image

একদিনে মনোনয়ন জমা পড়ল ৬৩টি, দুই কেন্দ্রে প্রার্থী পরিবর্তন সিপিএমের

আগরতলা, ২৭ জানুয়ারি (হি.স) : ত্রিপুরায় আজ শুক্রবার ৫০টি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাতে, এখন পর্যন্ত মোট ৭৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে দুইটি কেন্দ্রে সিপিএম প্রার্থী পরিবর্তন করেছে।  

আজ ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, একইদিনে ৫০টি বিধানসভা কেন্দ্রে ৬৩টি মনোনয়ন পত্র জমা পড়েছে। তিনি জানান, সিপিএমের ৩৮টি, সিপিআই ১টি, আমরা বাঙালি ১৩টি, এসইউসিআই ৪টি, টিপিপি ১টি, এনপিপি ১টি, আরএসপি ১টি, নির্দল ৩টি এবং সিপিআইএমএল-র ১টি মনোনয়ন পত্র জমা পড়েছে।এদিকে, মজলিশপুরে এবং আশারামবাড়ি কেন্দ্রে সিপিএম প্রার্থী পরিবর্তন করেছে। মজলিশপুরে মানিক দে-র বদলে সঞ্জয় দাস এবং আশারামবাড়ি কেন্দ্রে অঘোর দেববর্মার পরিবর্তে দিলীপ দেববর্মা-কে সিপিএম প্রার্থী করেছে। অন্যদিকে বাধারঘাট কেন্দ্রে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন আইনজীবি পার্থ সরকার।

Releated Posts

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top