News Flash

Image

পাঁচ নেশাকারবারীকে জালে তুলেছে পুলিশ

আগরতলা, ২৭ জানুয়ারি (হি. স.) : নেশাকারবারের সাথে যুক্ত দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। ঘটনা শুক্রবার খোয়াই কালিবাড়ি সংলগ্ন এলাকায়। পরবর্তী সময়ে পুলিশের জিজ্ঞাসাবাদ আরও পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছে।

খোয়াই কালিবাড়ি সংলগ্ন এলাকায় নেশাসামগ্রী বিক্রি করার ব্যবসা রমরমা চলছিল৷ বেশ কিছু দিন যাবৎ বিষয়টি এলাকাবাসীর নজরে পড়ে। আজ সকাল থেকে এলাকায় উত পেতে বসে থাকেন স্থানীয়রা। দুপুর প্রায় ১১টা নাগাদ চম্পাহাওর থানাধীন তুলাশিখর এলাকার বাসিন্দা কিশান দেবর্বমা ও সন্তোষ দেবর্বমা নামে দুই যুবক নেশা সামগ্রী কেনাবেচা করতে এসেছিল। তখনই ওই দুই যুবককে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছে এলাকাবাসী। সাথে সাথে খবর দেওয়া হয়েছে খোয়াই মহকুমা সুভাষ পার্ক পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আটক দুই যুবকের কাছ থেকে ৬টি ব্রাউন সুগারের কৌটো উদ্ধার করেছে পুলিশ।

পরবর্তী সময়ে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের কাছ থেকে নেশা সামগ্রী ক্রয় বিক্রয়ে সাথে যুক্ত আরও পাঁচ জনের নাম উঠে আসে। লালছড়া এলাকায় অভিযান চালিয়ে নেশা কারবারী সাথে যুক্ত পাচঁ জনকে আটক করেন পুলিশ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top