News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : কংগ্রেসের সাথে আসন ভাগ করে বামেদের প্রার্থী ঘোষণা, মানিক সরকার সহ ৮ বিধায়ককে অব্যাহতি
Image

ত্রিপুরা : কংগ্রেসের সাথে আসন ভাগ করে বামেদের প্রার্থী ঘোষণা, মানিক সরকার সহ ৮ বিধায়ককে অব্যাহতি

আগরতলা, ২৫ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় তেইশের বিধানসভা নির্বাচন সিপিএমের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই, আত্মঘাতি খেলায় মেতেছে কমিউনিস্ট নেতারা। আজ বামেদের প্রার্থী তালিকা ঘোষণায় চোখ ধাধানো চমক দেখা গিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা এবং সিপিএম পলিটব্যুরোর বহু পুরনো সদস্য মানিক সরকার সহ ৮ জন বিধায়ক-কে নির্বাচনী লড়াই থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কংগ্রেসের জন্য ১৩ টি এবং নির্দল প্রার্থী একজনের জন্য আসন ছেড়ে কার্যত জোটের ঘোষণা দিয়েছে বামফ্রন্ট।

আজ সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে সময়ের প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন। এদিকে, প্রার্থী তালিকায় সিপিএমের ২৩ জন নতুন মুখ রয়েছেন। তাছাড়া সিপিআই প্রার্থীও নতুন মুখ, জানালেন নারায়ণ কর।

এদিন নারায়ণ বাবু জানিয়েছেন, সিপিএমের বর্তমান বিধায়ক বিরোধী দলনেতা মানিক সরকার, বাদল চৌধুরী, ভানুলাল সাহা, নারায়ণ চন্দ্র চৌধুরী, তপন চক্রবর্তী, যসবীর ত্রিপুরা, সহিদ চৌধুরী এবং মবস্বর আলীকে আগামী বিধানসভা নির্বাচনে অব্যাহতি দেওয়া হয়েছে।এদিকে, সিপিএম ৪৩ টি, কংগ্রেস ১৩ টি, এবং সিপিআই, ফরোয়ার্ড ব্লক, আরএসপি এবং বামফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফরোয়ার্ড ব্লক আজ প্রার্থী ঘোষণা দেয়নি। রাজনৈতিক মহলের দাবি, প্রদ্যোত কিশোর দেববর্মনের নেতৃত্বে তিপরা মথা বিজেপির সাথেই জোটে যাচ্ছে নিশ্চিত হয়ে আজ বামফ্রন্ট কংগ্রেসের সাথে আসন ভাগাভাগি করে প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top