News Flash

Image

ত্রিপুরায় পালিত ১৩তম জাতীয় ভোটার দিবস

আগরতলা, ২৫ জানুয়ারি (হি. স.) : যথাযোগ্য মর্যাদায় সারা ত্রিপুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য আজ বুধবার জাতীয় ভোটার দিবস দিয়ে পালন করা হয়েছে। ১৩তম জাতীয় ভোটার দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এ বছরের ভাবনা ‘ভোটের মত কিছুই নেই, ভোট আমরা দেব নিশ্চয়’। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যসচিব জে কে সিনহা। আজকের এই অনুষ্ঠানে নতুন ভোটারদের সচিত্র ভোটার পরিচয়পত্র প্রদান এবং নির্বাচন সচেতনতা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে ভোটের কাজে বিশেষ দায়িত্ব নির্বাহণের জন্য আধিকারিকদের সম্বর্ধনা, রাজ্যে নির্বাচনী প্রচারের সাথে যুক্ত ম্যাসকটের নাম, অবয়ব গঠনের সাথে যুক্তদের সংবর্ধনা, ওপেন ক্যুইজ প্রতিযোগিতা হয়েছে।
জাতীয় ভোটার দিবস উদযাপনের গুরুত্বনিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, দেশের গণতন্ত্রকে মজবুত করতে হলে স্বচ্ছ প্রক্রিয়ায় সকল ভোটারের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। গণতন্ত্রে মতভেদ থাকতেই পারে, কিন্তু মনভেদ হওয়া উচিত নয়। নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে বহিরাজ্যের আধিকারিক সহ সংবাদমাধ্যম ও অন্যান্য ক্ষেত্রের প্রচুর লোকের আগমন ঘটবে। এক্ষেত্রে তাদের সামনে রাজ্যের শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া তুলে ধরতে পারলে আগামী দিনে রাজ্যেরই সুনাম হবে।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যনির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে বলেন, ভোটাররাই নির্বাচনী প্রক্রিয়ার মেরুদন্ড। ভোটাররা নিজের অধিকার সম্পর্কে সচেতন হলে গণতন্ত্র মজবুত হয়। আমাদের দেশে ৯৪ কোটি ভোটার রয়েছে। গত লোকসভা নির্বাচনে ৬৭ শতাংশ ভোট পড়েছিল। ভারতের নির্বাচন কমিশন চায় যেকোন নির্বাচনে সকল ভোটারদের সামগ্রিক অংশগ্রহণ। সারা বিশ্বে ভারতবর্ষের নির্বাচনী প্রক্রিয়ার একটা আলাদা সম্মান রয়েছে। কিছুদিন পূর্বেও ১৭টি দেশকে তাদের নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশন থেকে কর্মশালা করানো হয়েছিল।

তিনি আরও বলেন, মহিলা, তৃতীয় লিঙ্গ, ৮০ ঊর্ধ্ব এবং দিব্যাঙ্গজনদের আরও বেশী মাত্রায় ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর লক্ষ্যে ও নাম নথিভুক্ত করানোর লক্ষ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো, ভোট কেন্দ্রে দিব্যাঙ্গজনদের জন্য র‍্যাম্প, হুইল চেয়ারের ব্যবস্থা করা, ৮০ উর্ধ্বদের বাড়ি থেকে ভোট গ্রহণের মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর জন্য রাজ্যের ১৭ বছর ও তদোর্ধ ১৭ হাজার যুবক-যুবতীর কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। সি-ভিজিল অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৬১০টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৪৮০টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, নো ইওর ক্যান্ডিডেট অ্যাপের মাধ্যমে যেকোন ভোটার নির্বাচনী প্রার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে সহজেই অবহিত হতে পারবেন। রাজ্যের নির্বাচনী কাজের সঙ্গে ৫০ থেকে ৫৫ হাজার লোক নিযুক্ত রয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এদের মধ্যে প্রত্যেককেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দলকেই সমান গুরুত্ব দিয়ে থাকে। রাজ্যে গত নির্বাচনগুলির চাইতে এবছর এখন অবধি নির্বাচন পূর্ব সন্ত্রাস প্রায় ৫০ শতাংশ কম হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ত্রিপুরায় শান্তিপূর্ণ নির্বাচন হলে আগামীদিনে রাজ্যে বিনিয়োগ, শিল্প এবং পর্যটনে বিপুল প্রসার ঘটবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য নির্বাচন কমিশনার এম এল দে। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দিব্যাঙ্গ সাঁতারু সমীর বর্মন।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top