News Flash

  • Home
  • দেশ
  • ধর্মতলায় আইএসএফের বিক্ষোভে এসে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার সেনা জওয়ান
Image

ধর্মতলায় আইএসএফের বিক্ষোভে এসে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার সেনা জওয়ান

কলকাতা, ২৪ জানুয়ারি (হি. স.) : ধর্মতলায় আইএসএফের বিক্ষোভে এসে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার সেনা জওয়ান । মঙ্গলবার মুর্শিদাবাদের বাড়ি থেকে সৈয়দ আলমগির হোসেন নামের ওই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

গত শনিবার বিকেলে আইএসএফ এবং কলকাতা পুলিশের মধ্যে ধুন্ধুমার বাধে ধর্মতলায়। ওই দিন কলকাতায় সভা ছিল আইএসএফের। ওই বিক্ষোভে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলার অভিযোগ ওঠে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পুলিশের উপর পাল্টা আক্রমণ করার অভিযোগ ওঠে আইএসএফের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ওই ঘটনায় মঙ্গলবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার এরোয়ালি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে আলমগিরকে। কলকাতা পুলিশ জানিয়েছে, বছর পঁয়ত্রিশের আলমগির ‘টেরিটোরিয়াল আর্মি’র ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের হাবিলদার। সেনার চাকরি থেকে ছুটিতে বাড়ি ফিরেছিলেন। তারই মধ্যে গত শনিবার এসেছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সভায়। মঙ্গলবার এরোয়ালি গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আদতে আলমগিরের বাড়ি বর্ধমানে। তবে খড়গ্রামেও তাঁর একটি বাড়ি রয়েছে। আলমগির গুজরাতে কর্মরত। ২ মাসের ছুটি নিয়ে তিনি বাড়ি এসেছিলেন বলে জানা গিয়েছে। তার মাঝেই ধর্মতলার ঘটনায় গ্রেফতার হতে হল। কলকাতা পুলিশ জানিয়েছে, গত শনিবার ধর্মতলায় ধুন্ধুমারের পর হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে আলমগিরকে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top