News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের মুখ্যমন্ত্রীকে সন্দেহভাজন জিহাদিদের হুমকিভরা চিঠি, খেতে বলা হয়েছে গরুর মাংস
Image

অসমের মুখ্যমন্ত্রীকে সন্দেহভাজন জিহাদিদের হুমকিভরা চিঠি, খেতে বলা হয়েছে গরুর মাংস

গুয়াহাটি, ২৪ জানুয়ারি (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে হুমকিভরা চিঠি পাঠিয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছে সন্দেহভাজন জিহাদিরা। চিঠিতে তারা অসমের মুখ্যমন্ত্রী সহ মুসলমানদের গরুর মাংস খাওয়াবে বলে প্রত্যাহ্বান দিয়েছে।

আজ মঙ্গলবার ২৪ জানুয়ারি হাতেলেখা চার পৃষ্ঠার একটি চিঠি বরপেটার বাহারি এলাকায় অবস্থিত বাহারি বুড়াগোহাঁই সত্র (মন্দির) চত্বরে সন্দেহভাজন জিহাদি গোষ্ঠীর হুমকিভরা চিঠি পাওয়া গেছে। ওই চিঠির বয়ান দেখে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকৃত চিঠিতে বান্দালিজানের পার জিহাদি ক্লাবের জনৈক সদস্যের স্বাক্ষর রয়েছে।

জিহাদির চিঠিতে লেখা হয়েছে, বাহারি বুড়াগোহাঁই সত্রের ভিতরে ২০২৪ সালের মধ্যে গরু জবাই দিয়ে তার মাংস বণ্টন করা হবে।

কেবল তা-ই নয়, চিঠিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে তাঁর সরকারকে বান্দালি সংরক্ষিত বন এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে বলে চ্যালেঞ্জ ছুঁড়েছে। এমন-কি, জিহাদি গোষ্ঠীটি মুখ্যমন্ত্রী ড. শর্মাকে গরুর মাংস খেতেও বলেছে।

বাহারি সত্র সমিতির সভাপতি কিরণ মেধি এ প্রসঙ্গে বলেন, বহু বছর ধরে বাহারি বুড়াগোহাঁই থানে অখণ্ড ভাগবত পাঠ পরিচালিত হচ্ছে। এমতাবস্থায় কতিপয় দুষ্কৃতকারী নিজেদের জিহাদি বলে অভিহিত করে মন্দির চত্বরে কয়েক পৃষ্ঠার হুমকিভরা চিঠি ফেলে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়েছে, যদি সাহস থাকে, তা-হলে তাঁর সরকার বান্দালি রিজার্ভে উচ্ছেদ করে দেখাক। উপরন্তু, চিঠিগুলিতে মুখ্যমন্ত্রীকে গরুর মাংস খেতে বলা হয়েছে। তিনি বলেন, এতে আমাদের সন্দেহ, এই অঞ্চলে বিপুল সংখ্যক জিহাদির উপস্থিতি রয়েছে। সরকারকে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

কিরণ মেধি জানান, সত্র কর্তৃপক্ষ বাহারির তারাবাড়ি থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে থান চত্বর থেকে চিঠিগুলো বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, চিঠির বয়ান তাঁরা পড়েছেন, বিষয়টি অবশ্যই উদ্বেগজনক। তবে এ ব্যাপারে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top