News Flash

Image

ইন্টারস্কুল রেপিড প্রাইজমানি চেস টুর্নামেন্টে ঋদ্ধিমানের সাফল্য

করিমগঞ্জ (অসম) ২৪ জানুয়ারি (হি.স.) : অসমের চড়াইদেও জেলা দাবা সংস্থা আয়োজিত ইন্টারস্কুল রেপিড প্রাইজমানি চেস টুর্নামেন্টে সাফল্য অর্জন করেছে করিমগঞ্জের ঋদ্ধিমান দাস। ঋদ্ধিমান করিমগঞ্জ লিটল অ্যাঞ্জেলস স্কুল কিডজির অষ্টম শ্রেণির ছাত্র।

সাত রাউন্ডের খেলায় ঋদ্ধিমান পেয়েছে পাঁচ পয়েন্ট এবং ওপেন ক্যাটাগরিতে অষ্টম স্থান দখল করেছে।

চড়াইদেওয়ের অউগুড়ি লখুরাখন এমই স্কুলে তিনদিনের প্রতিযোগিতা মঙ্গলবার সমাপ্ত হয়েছে। এদিন ঋদ্ধিমান-এর হাতে মেডেল, নগদ অর্থ পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় আয়োজক সংগঠনের পক্ষ থেকে।
উল্লেখ্য, প্রতিযোগিতায় মোট ৬৪ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। বরাক উপত্যকা থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে ঋদ্ধিমান এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

Releated Posts

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top