News Flash

  • Home
  • দিনের খবর
  • আততায়ীর গুলি, হত মণিপুর প্রদেশ বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিং
Image

আততায়ীর গুলি, হত মণিপুর প্রদেশ বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিং

ইমফল, ২৪ জানুয়ারি (হি.স.) : আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেছেন মণিপুর প্রদেশ বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিং। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল প্রায় ১০:২০ থেকে ১১:৩০-এর মধ্যে। গুলিবিদ্ধ রামেশ্বর সিংকে রাজ মেডিসিটিতে ভরতি করা হয়েছিল। কিন্তু বেলা ১:০০টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আততায়ীদের শীঘ্র গ্রেফতার করতে রাজ্যের পুলিশ-প্রধানকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

রাজ্যের সদর পুলিশ সদর দফতর সূত্রের খবরে জানা গেছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মণিপুর প্রদেশ প্রাক্তন সেনা সেলের সাধারণ সম্পাদক লেইশরাম রামেশ্বর সিংকে আজ সকালে থউবাল জেলার অন্তর্গত ক্ষেত্রী লেইকাই এলাকায় তাঁর বাড়ির কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করে মেরেছে। গুলি করেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা।

সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ রামেশ্বর সিংকে মেডিসিটিতে ভরতি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। বেলা ১:০০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। এদিকে, আততায়ীর গুলিতে রামেশ্বর সিঙের মৃত্যু হয়েছে খবর দাবানলের মতো চাউর হয়ে গেলে জেলা মায় রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আততায়ীদের শীঘ্র গ্রেফতার করতে রাজ্যের পুলিশ-প্রধানকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে পুলিশ আততায়ীদের ধরতে চিরুনি তালাশি চালিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সূত্রটি।

Releated Posts

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top