News Flash

  • Home
  • প্রধান খবর
  • উস্তিতে কুয়োয় বৃদ্ধার দেহ উদ্ধার নিখোঁজ বৃদ্ধার দেহ, নেপথ্যে পুত্রবধূ !
Image

উস্তিতে কুয়োয় বৃদ্ধার দেহ উদ্ধার নিখোঁজ বৃদ্ধার দেহ, নেপথ্যে পুত্রবধূ !

ডায়মন্ড হারবার, ২২ জানুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে কুয়ো থেকে উদ্ধার নিখোঁজ বৃদ্ধার দেহ । এই ঘটনা খুন নাকি নেহাত দুর্ঘটনা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধার মৃত্যুর নেপথ্য পুত্রবধূ ও তাঁর প্রেমিকের যোগ থাকতে পারে বলে দাবি স্থানীয়দের একাংশের।

জানা গিয়েছে, মৃতার নাম সরস্বতী রায়। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার ভোলেরহাট সর্দার পাড়ার বাসিন্দা ওই বৃদ্ধা। ছেলের সঙ্গে থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার পুত্রবধূ সুপর্ণা রায় মাস দুয়েক আগে বাপের বাড়ি চলে গিয়েছেন। সেখানেই থাকতেন। এই পরিস্থিতিতে শুক্রবার আচমকা উধাও হয়ে যান বৃদ্ধা। বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁর হদিশ পাননি ছেলে। এরপর শনিবার রাতে তাঁর সন্দেহ হওয়ায় বাড়ির পিছনের কুয়োর কাছে যান। বুঝতে পারেন কুয়োয় কিছু একটা পড়ে রয়েছে।

রবিবার সকালে খবর দেওয়া মাত্রই পুলিশ যায় ঘটনাস্থলে। কুয়ো থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহ। কিন্তু কীভাবে কুয়োয় পড়ে গেলেন মহিলা? দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্যকিছু? প্রতিবেশীদের তরফে জানা গিয়েছে, মৃতার পুত্রবধূ পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল। তা নিয়ে অশান্তিও হয়েছিল। শাশুড়িকে হাত-পা বেঁধে আগে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। ফলে স্থানীয়দের অনুমান, বৃদ্ধার মৃত্যুর পিছনে হাত থাকতে পারে পুত্রবধূ ও তাঁর প্রেমিকের।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top