News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরস্বতীর প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা
Image

সরস্বতীর প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন শ্রী পঞ্চমী তিথিতে বাগ দেবীর আরাধনায় মেতে উঠবেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে জ্ঞান পিপাসুরা৷ বাগদেবী সরস্বতীর প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা৷ কেমন ঐ চিত্র পরিলক্ষিত হল তেলিয়ামরায়৷
চলতি মাসের ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনে শ্রী পঞ্চমী তিথিতে কোমলমতি ছাত্র-ছাত্রীরা বাগদেবী পুজোর আরাধনায় মেতে উঠবে রাজ্যজুড়ে৷  বাগদেবীর পুজোকে সামনে রেখে মূর্তি পাড়ার মৃৎ শিল্পীরা বাগদেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত৷ মূর্তি পাড়ায় গিয়ে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকার দৃশ্য প্রত্যক্ষ করা গেল৷ যদিও হাতে আরো বেশ কয়েকটি দিন বাকি আছে বাগদেবীর পুজোর ৷ মৃৎশিল্পী নান্টু রুদ্র পাল কথা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিমা তৈরীর কাজে পরিবারে সকল সদস্যরা মিলে কাজ করেন৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও প্রতিমার মূল্য অন্যান্য বছরের মত থাকবে৷ যদিও প্রতিমা তৈরির মাটি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে৷ তবে এই প্রতিমা তৈরিতে এবার বাড়ির গৃহিনীরাও হাত লাগায়৷ মৃৎশিল্পী নান্টু রুদ্র পাল এবার বাগদেবীর  প্রায় ১০০ টির মত  প্রতিমা তৈরি করেছেন৷ বর্তমানে মাটি দিয়ে গড়া প্রতিমা গুলিতে রংয়ের প্রলেপ দেওয়ার কাজ করছেন জোর কদমে৷ বাগদেবীর পূজোর আগের দিন মৃৎশিল্পী নান্টু রুদ্র পাল ওই প্রতিমাগুলি তেলিয়ামুড়া বাজারে এনে বাজারজাত করবেন৷ অন্যদিকে তিনি এও জানালেন এই প্রতিমা তৈরি করে এবং তা বাজারজাত করে যে আয় উপার্জন হয় তা দিয়েই উনার সংসারের ভরণপোষণ নির্বাহ করতে হয়৷

Releated Posts

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top