News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ
Image

ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷  আগরতলা শহর শহরতলী এবং সদর মহকুমা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ৷ আগরতলা পূর্ব এবং পশ্চিম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যোগেন্দ্র নগর কাটা শেওলা এবং রামনগরে অভিযান চালিয়ে দুই নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ বিধানসভা নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ করার লক্ষ্যে নেশা বিরোধী অভিযান আরো জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ৷ সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব থানার কাটা শেওলা এলাকা থেকে নেশা সামগ্রী সহ এক নেশা কারবারিকে আটক করা হয়েছে৷ তার কাছ থেকে প্রায় ৪০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে৷ এছাড়া পশ্চিম থানার রামনগর আউটপোস্টের পুলিশ আরো এক নেশা কারবারিকে রামনগর এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছে৷ তার কাছ থেকে প্রচুর পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা সম্ভব হয়েছে৷ আটক দুজনের বিরুদ্ধেই এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রের জড়িত আরো বেশ কয়েকজনকে জালে তোলার চেষ্টা চালাচ্ছে৷ এদিন সতর মহকুমা পুলিশ আধিকারিক জানান আগরতলা শহর এলাকায় ১৪ টি নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে৷ সদর মহকুমা এলাকার সবকটি বিধানসভা এলাকায় ফ্লাগ করা হচ্ছে৷ নির্বাচন করব অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাকে ঠেলে সাজানো হচ্ছে৷ অপরাধ প্রবণতা শূন্যের কোটায় নিয়ে আসার লক্ষ্যেই পুলিশ প্রশাসন এ ধরনের কঠোর মনোভাব গ্রহণ করেছে বলেও সদর মহকুমা  পুলিশ আধিকারিক জানিয়েছেন৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top