News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : লাউগাং-এ ৫৯ মাস পর জেগে উঠেছে সিপিএম
Image

ত্রিপুরা : লাউগাং-এ ৫৯ মাস পর জেগে উঠেছে সিপিএম

শান্তিরবাজার(ত্রিপুরা), ১৭ জানুয়ারি (হি. স.) : দীর্ঘ ৫৯ মাস পর দক্ষিণ ত্রিপুরা জেলায় লাউগাং-এ জেগে উঠেছে সিপিএম। বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল ও সভা করেছে সিপিএম। নির্বাচন ঘোষণার আগেই বামফ্রন্ট প্রার্থীদের বিপুল জয়যুক্ত করার আবেদন রেখেছেন সিপিএম নেতৃবৃন্দ।

আজ লাউগাং বাজারে ছিল সাপ্তাহিক হাটবার। হাটে বিপুল মানুষের সমাগম হয় জেনেই রাজনৈতিক কর্মসূচী হাতে নিয়েছিল সিপিএম। এদিন লাউগাং নৌকার বান এলাকা থেকে কর্মী সমর্থকদের নিয়ে সিপিএম সুবিশাল মিছিল করেছে। মিছিল লাউগাং বাজারে এসে সভায় মিলিত হয়েছে। ওই মিছিলে শাসক দলের কর্মীদের উপস্থিতিতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কিন্তু, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

এদিনের সভায় সিপিএম নেতৃবৃন্দ বাম জমানায় উন্নয়নের চিত্র তুলে ধরেন। পাশাপাশি, বর্তমান সরকারের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন তাঁরা।সিপিএমের ওই কর্মসূচীতে  উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌঁধুরী, প্রাক্তন মুখ্যসচেতক বাসুদেব মজুমদার, নারায়ন কর, আশুতোষ দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দরা।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top